হোম > সারা দেশ > বরিশাল

এক কোরাল ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌরমাছ বাজারে এনে মাছটি ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।

প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি কেনেন স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি।’

জেলেরা জানান, সামুদ্রিক বড় মাছ ধরার মৌসুমে মাঝে-মধ্যেই এমন বড় আকারের ইলিশ, কোরাল, রূপচাঁদা, বোয়াল ও বাঘা আইড় মাছ জালে ওঠে।

ব্যবসায়ীরা বলেন, এ মৌসুমে বড় আকারের সামুদ্রিক মাছের প্রাচুর্য দেখা যায়। তবে আগের তুলনায় এখন মাছের সংখ্যা কিছুটা কমে গেছে। পরিবেশ পরিবর্তন ও দূষণ এর একটি বড় কারণ বলে মনে করছেন তারা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ সময় সমুদ্রে বড় আকারের মাছ ধরা পড়ে। জেলেরা নিয়ম মেনে মাছ ধরলে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধি সম্ভব।’

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান

দুর্গম দ্বীপে যেভাবে কেটেছিল এক নারীর বিভীষিকাময় জীবন