হোম > সারা দেশ > বরিশাল

সাবেক মন্ত্রী শ.ম. রেজাউলের ভাই গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পিরোজপুর

আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের উপ পরিদর্শক (এস আই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশ গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দুটি মামলা রয়েছে। তিনি শাহজালাল ইসলামী ব্যাংক গুলশান-১ শাখার কর্মকর্তা। শামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার পিরোজপুর থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো. আরিফুল ইসলাম।

ওসি (ডিবি) মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার শামীম শাহজালাল ইসলামী ব্যাংক কর্মকর্তা। তার বিরুদ্ধে পিরোজপুর ও নাজিরপুর থানায় দু’টি অভিযোগ রয়েছে। তাকে পিরোজপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, শামীমের দু’ভাই সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম ছিদ্দীকী শাহীন ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন।

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান

দুর্গম দ্বীপে যেভাবে কেটেছিল এক নারীর বিভীষিকাময় জীবন