হোম > সারা দেশ > বরিশাল

৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চরফ্যাশনে শিক্ষকদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, চরফ্যাসন (ভোলা)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে এ বিক্ষোভ শুরু হয়ে পৌর শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণপ্রত্যাশী জোটের আহবায়ক, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব মাহমুদুল হাসান, কারামতিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, মাদ্রাসা কর্মচারী ফোরামের সভাপতি কামাল হোসেন ও গোলদারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকজামাল উদ্দিন।

এসময় বক্তারা বলেন, সরকার ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে শিক্ষকদের সাথে তালবাহানা না করে অতি দ্রুত শিক্ষকদের দাবি অনুযায়ী কাঙ্ক্ষিত বেতন এবং বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে, অন্যথায় সারা দেশে শিক্ষকদের নিয়ে লাগাতার আন্দোলন করা হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়