হোম > সারা দেশ > বরিশাল

দুর্গাপূজা উপলক্ষে মন্দির প্রতিনিধিদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, ভোলা

আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে মন্দির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর ভোলা জেলার নেতৃবৃন্দ।

শনিবার ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমির জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ইসরাইল হোসেন মনিরের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ভোলা সদর-১ আসনের জামায়াতের মনোনীতপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা আমির অধ্যাপক কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন ও নায়েবে আমির রুহুল আমিন।

এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- অশোক চন্দ্র ঘোষ, ডাক্তার নরেন্দ্র চন্দ্র শীল, গৌরাঙ্গ চন্দ্র রায় ও ক্ষিতীশ বাবু।

সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করে এসেছে। শারদীয় দুর্গোৎসব দেশব্যাপী শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়