হোম > সারা দেশ > বরিশাল

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তরমুজ ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ওরফে সুমন (৪৪) দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের চর এলাকায় তরমুজ চাষ করে আসছেন।

গত ৫ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে তিনি শ্রমিক ও স্বজনদের নিয়ে ক্ষেত থেকে তরমুজ উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় প্রধান অভিযুক্ত তোফায়েল (৬০) সহ ২৫-৩০ জন ব্যক্তি সেখানে এসে তরমুজ উত্তোলনে বাধা দেন।

অভিযোগে আরো বলা হয়, এ ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রফিকুল ইসলাম টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাকিমুদ্দিন মাছঘাট এলাকায় গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।

হামলার সময় অভিযুক্তরা রফিকুল ইসলামের কাছে থাকা প্রায় ১৬ হাজার টাকা মূল্যের একটি ইনফিনিক্স মোবাইল ফোন এবং তার পকেটে থাকা প্রায় ৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার সঙ্গে থাকা মো. নুরনবীর লুঙ্গির গোচরে থাকা তরমুজ বিক্রির প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, তিনি বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে বোরহানউদ্দিন থানার সূত্র জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান

দুর্গম দ্বীপে যেভাবে কেটেছিল এক নারীর বিভীষিকাময় জীবন