হোম > সারা দেশ > বরিশাল

গণতন্ত্র শক্তিশালীকরণে পটুয়াখালীতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীতে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই শ্লোগানকে সামনে রেখে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের আওতায় সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত।

বুধবার দুপুরে সুজন—সুশাসনের জন্য নাগরিক, পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে শহরের মল্লিকা রেস্তোরাঁ পার্টি সেন্টারে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ’ নাগরিক ভাবনা’ শিরোনামে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সুজন পটুয়াখালী জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত।

বৈঠকে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রোফেসর মোদাচ্ছের বিল্লাহ, সুজন বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ, সুজন বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সুজন ভোলা জেলা কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সুজন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল।

আলোচকরা দেশের বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য নাগরিক সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের অংশগ্রহণ ও সংগঠিত উদ্যোগ অপরিহার্য।

বৈঠকে অংশগ্রহণকারীরা নির্বাচন ব্যবস্থা সংস্কার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারের লক্ষে ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাদরাসাছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক পলাতক

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ