ভোলার চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ১৩ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান প্রদান করেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাশন উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, চরফ্যাশন উপজেলার যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল স্বেচ্ছাসেবক নেতা ফিরোজ, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরু সাজি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ, ছাত্রদলের সাবেক সভাপতি আলী মুর্তজা, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি হাবিব নেগাবান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, দক্ষিণ আইচা থানা সেক্রেটারি ফারুক মাস্টার, শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিদ্দিক মাতাব্বর, শশীভূষণ থানা বিএনপির সভাপতি এবি সিদ্দিকসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ।
এদিকে জুলাই আন্দোলনের শহীদ ফজলুর আট বছর বয়সের শিশুকন্যা ফারজানাকে কোলে নিয়ে এসে অনুদান গ্রহণকারী ফজলুর পিতা আমিনুল হক কান্না জডতি কণ্ঠে বলেন, ঈদুল আযহায় বিএনপির দেয়া এ অনুদান অসহায় পরিবার গুলির জন্য কিছুটা হলে উপকার হবে। ফজলু ছিল আমার পরিবারের একমাত্র উপার্জন ক্ষমা সন্তান। তাকে হারিয়ে আমরা দিশেহারা। শুনেছি জুলাইয়ের ছাত্র আন্দোলনে আমার পরিবারের মত চরফ্যাশনের আরো ১৬টি পরিবার তাদের উপার্জনক্ষম আদরের সন্তান হারিয়েছেন। ঈদুল আযহায় উপজেলা প্রশাসন থেকে আমাদের কোনো খোঁজখবর নেয়নি ।
সভার প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়ার পর তাদের উদ্দেশ্যে বলেন, যে কোনো প্রয়োজনে বিএনপি নিহতদের পরিবারের পাশে আছে ও থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে নিহতদের বীরের সম্মান দেয়া হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আমাদের চরফ্যাশন উপজেলায় ১৩ জন নিহত হয়েছেন। আমরা নিহত পরিবারের সদস্য দের ঈদুল আযহায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাদের হাতে এই উপহার তুলে দিয়েছি। পাশাপাশি এ পরিবারগুলোর যে কোনো প্রয়োজনে আমরা পাশে থেকে তাদের সন্তান হারানোর দুঃখ দূর করার চেষ্টা করে যাবো। ভবিষ্যতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে এমনটাই জানান এ কেন্দ্রীয় নেতা।