হোম > সারা দেশ > বরিশাল

বরগুনায় জেলা সার্ভার স্টেশনে আগুন

জেলা প্রতিনিধি, বরগুনা

বরগুনায় জেলা সার্ভার স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সোমবার সকাল সোয়া ৭টার দিকে ভবনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস একটি টিম প্রায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুড়ে গেছে ব্যালট বাক্স, ভোটার তালিকা, কম্পিউটার, স্ক্যানারসহ কিছু ফাইলপত্র।

জেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মো. সাকিল হাওলাদার জানান, সকাল ৭টার দিকে তিনি পতাকা টানানোর জন্য ছাদে যান। একটু পরে ক্লিনার কাজল আসলে তিনি নিচে নেমে গেইট খোলেন। কাজল কাজ শুরু করার আগেই দ্বিতীয় তলার পশ্চিম পাশের হিসাব শাখার একটি কক্ষে শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যে ওই কক্ষে ধোঁয়া দেখতে পেলে কাজল তাকেসহ তৃতীয় তলায় অবস্থান করা সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সেলিম হাওলাদার ও অফিস সহকারী ইউসুফকে বিষয়টি জানান। তারা নিচে নেমে দেখতে পান, পুরো অফিস ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। এসময় তারা আগুন আগুন বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরগুনা ফায়ার সার্ভিসের কর্মীরা।

জেলা সার্ভার স্টশনের পাশেই অবস্থিত বরগুনা কালেক্টরেট জামে মসজিদের ইমাম মো. জাহিদুল ইসলাম জানান, নির্বাচন অফিসের নৈশপ্রহরী সাকিলের আগুন আগুন বলে চিৎকার শোনার পর তিনিসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু প্লাস্টিকের ব্যালট বাক্সতে আগুন লাগায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরগুনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ আমার দেশকে জানান, সকাল ৭টা ২৬ মিনিটে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ডবল লাইন ব্যবহার করে প্রথমে আগুন একটি কক্ষে আটকানো হন। পরবর্তীতে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে আগুন লাগতে পার বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে তদন্তের মাধ্যমে সঠিক কারণে নির্ধারণ করা হবে।

জেলা নির্বচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদী আমার দেশকে জানান, জেলা সার্ভার স্টেশনের দ্বিতীয় তলার পশ্চিম পাশের ওই কক্ষটি জেলা নির্বাচন অফিসের হিসাব শাখার। কক্ষটিতে পুরনো কিছু ব্যালট বাক্স, পুরনো ভোটার তালিকা, একটি ডেক্সটপ কম্পিউটার, স্ক্যানার একটি ফ্রিজসহ অফিসিয়াল কিছু ফাইলপত্র ছিল। অফিসের নৈশপ্রহরী সাকিল ওই কক্ষে অবস্থান করতো। আগুনে ওই কক্ষে রক্ষিত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম আমার দেশকে বলেন, অগ্নিকাণ্ডের খবর শোনার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী