হোম > সারা দেশ > বরিশাল

এসআই আলমগীরের বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

এসআই আলমগীর

বরিশাল বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে এক প্রাইভেট কার চালককে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ বিস্তর অনিয়ম, দুর্নীতি ও হয়রানিমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন আমার দেশকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

এসআই আলমগীর কর্তব্য পালনের নামে অতিরিক্ত প্রভাব খাঁটিয়ে মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেপ্তারের চেষ্টাসহ হয়রানির অভিযোগে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।

অভিযোগকারী নিয়ামতি ইউনিয়নের মধ্যম মহেশপুর গ্রামের ভুক্তভোগী মো. মোশারফ হোসেন ব্যাপারীর স্ত্রী নাছিমা বেগম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নাছিমা বেগমর স্বামী মোশারফ বেপারী ঢাকায় ভাড়ায় প্রাইভেট কার চালান। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে এলে গত ১ জুন রাত ১১টায় মোশারফ ব্যাপারীর বাড়িতে যান এসআই আলমগীরসহ তিন পুলিশ সদস্য। ওই রাতে জোরপূর্বক তার ঘরে সাদা পোশাকে পুলিশের দু’সোর্স প্রবেশ করে তার স্বামীকে টানাটানি করে ঘরের বাইরে নামানোর চেষ্টা করে।

তিনি প্রতিবাদ জানালে পরবর্তীতে এসআই আলমগীর আরো দু’জন সাদা পোশাকধারী কনস্টেবলের সহযোগিতায় তার হাতে হ্যান্ডকাফ পড়ায়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তার বাড়িতে জড়ো হয়ে পুলিশের কাছে জানতে চায় তাকে আটক করার কারণ কি? এ সময় এসআই আলমগীর বলেন, তার ঘরে মাদক রয়েছে। তাই তাকে আটক করা হয়েছে। তখন এলাকাবাসীর উপস্থিতিতে পুলিশ ঘর তল্লাসি করে মাদকের কোনো অস্তিত্ব পায়নি। পরে এলাকাবাসীর তোপের মুখে এসআই আলমগীর মোশারফের হাতের হ্যান্ডকাফ খুলে দেয়।

এসআই আলমগীর মাদক দিয়ে ড্রাইভারকে ফাঁসানোর চেষ্টা করায় পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী নাছিমা বেগম।

এছাড়াও এসআই আলমগীর বাকেরগঞ্জ থানায় যোগদানের পর থেকে কর্তব্য পালনের নামে অতিরিক্ত প্রভাব খাঁটিয়ে নানারকম অনিয়ম-দুর্নীতি করে রাতারাতি লাখ লাখ টাকা আয় করছেন। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলা মির্জাগঞ্জ থানায়। যে কারণে তিনি কতিপয় সোর্স নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে গ্রেপ্তার ও ভয়ভীতির নামে হয়রানি করে আসছেন।

অভিযোগ রয়েছে, মামলা-মোকদ্দমা পরিচালনায় পক্ষপাতিত্ব, নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো, আসামির পরিবারের সদস্যদের হয়রানি ও অবৈধ অর্থ গ্রহণ করে আসছেন তিনি। এছাড়াও থানায় তার হাতে কোনো লিখিত অভিযোগ আসলে প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রে তদন্তে গেলে উভয় পক্ষ থেকে অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নিয়ামতি ইউনিয়নে মধ্যম মহেশপুর গ্রামের প্রবাসী আব্দুল জলিল জোমাদ্দারের স্ত্রী ভুক্তভোগী মাহিনুর বেগম জানিয়েছেন, হাইকোর্টের আদেশ অমান্য করে গায়ের জোরে মামলাভুক্ত জমি নানাভাবে জবর দখল করছে তাদের প্রতিপক্ষ মো. জাহাঙ্গীর চৌকিদার। ওই ঘটনার বিষয় তিনি বাকেরগঞ্জ থানায় দু’টি লিখিত অভিযোগ দিলে অভিযোগ তদন্তে আসে এসআই আলমগীর। লিখিত অভিযোগ তদন্তের নামে এসআই আলমগীর প্রবাসীর স্ত্রীর বাড়িতে তিনবার গিয়ে তার কাছ থেকে তদন্তের খরচের নামে তিন হাজার পাঁচ শত টাকা নিয়েছেন। তদন্তের নামে খরচের টাকা নিলেও তিনি কোনো আইনগত ব্যবস্থা নেননি।

এ বিষয়ে এসআই আলমগীর বলেন, তার বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হয়েছে বলে তিনিও শুনেছেন। তবে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে মোশারফ ব্যাপারীর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান পরিচালনা করেন। কিন্তু তার ঘরে কোনো মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। একজন নিরপরাধ লোককে মাদক উদ্ধারের আগেই কেন হ্যান্ডকাফ পড়ানো হলো এ বিষয়ে জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদের সাথে ফোনে আলাপকালে বলেন, এসআই আলমগীরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ হয়েছে। আরো কিছু অভিযোগ আপনাদের মাধ্যমে শুনেছি। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এস আই আলমগীরের অভিযোগের বিষয় জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনের সাথে ফোনে জানতে চাইলে (মঙ্গলবার দুপুর ১.১৭ টায়) তিনি আমার দেশকে জানান, নাছিমা বেগমের লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। থানার কোনো অফিসার দুর্নীতিগ্রস্ত হলে ছাড় দেয়া হবে না।

বাকেরগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্পিকারের কোনো ক্ষমতা নেই, সম্মান আছে: মেজর হাফিজ

রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই করা সেই ব্রিজ ভেঙে ফেলার নির্দেশ

বরিশালে প্রকাশ্য দিবালোকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি