হোম > সারা দেশ > বরিশাল

দশমিনায় অটোরিকশা চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

উপজেলা প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মাহুয়া (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মাহুয়া ঐ ইউনিয়নের মুন্সি বাড়ির লুৎফর মুন্সির ছোট মেয়ে। মাহুয়া ৭৩ নং উত্তর-পশ্চিম গোছানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্রী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মাহুয়া সকালেই বিদ্যালয়ে আসে। স্কুল ছুটির পর দক্ষিণ পাশে একটি দোকান থেকে খাবার কিনতে যাওয়ার সময় দক্ষিণ দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহুয়ার বাবা লুৎফর মুন্সি জানান, আমি পেশায় একজন অটোরিকশা চালক, প্রতিদিনের মতো সকালবেলা আমি রাস্তায় নেমে পড়ি। হঠাৎ সাড়ে এগারোটার দিকে আমার এলাকায় ফোন আসে— আমার শিশু মেয়ে মাহুয়ার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছার আগেই মৃতদেহটি স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। আমরা এখন ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি। তাদের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে