হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় নৌবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ২

নির্বাচনি সহিংসতার প্রস্তুতিকালে

জেলা প্রতিনিধি, ভোলা

ছবি: আমার দেশ

ভোলায় নির্বাচনি সহিংসতা ঘটানোর প্রস্তুতিকালে বিশেষ অভিযানে অস্ত্র ও পুলিশের গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরফে সকেট জামালের দুই সহযোগী হাসান (৪৪) ও সেলিম কাজী (৪৮)কে আটক করেছে নৌবাহিনী।

শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রাম থেকে তাদের আটক করা হয়। ধারণা করা হচ্ছে, তারা নির্বাচনে সহিংসতা ঘটনোর প্রস্তুতি নিচ্ছিলেন। আটককৃতদের আইনি ব্যবস্থার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনে একটি গ্রুপের পক্ষে নির্বাচনি সহিংসতা ঘটানোর প্রস্তুতিকালে সদর উপজেলার বালিয়াকান্দি ১ নং ওয়ার্ডের বরকন্দাজ জামে মসজিদের পাশের একটি টিনের ঘর থেকে তাদের আটক করা হয়। তারা ভোলার চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন ওরপে সকেট জামালের ঘনিষ্ঠ সহযোগী।

উল্লেখ্য, সকেট জামাল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বিজেপির ভোলা জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক। আটককৃতদের কাছ থেকে ১টি একনলা দেশি পাইপগান, ১টি একনলা বন্দুক, ২টি দেশি অস্ত্র,  পুলিশের খোয়া যাওয়া ৯ রাউন্ড ৭.৬২ মি.মি. এসএবল, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ সর্বমোট ১২ রাউন্ড লাইভ এ্যামুনেশন ও ১টি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

নৌবাহিনী আরো জানান, তাদের কাছে উদ্ধারকৃত গুলিগুলো পুলিশ ব্যবহার করে থাকেন। কীভাবে তাদের কাছে পুলিশের ব্যবহৃত গুলি পৌঁছল, সে বিষয়েও প্রশ্ন রয়েছে?

এ বিষয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে জানান, অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তবে দুজনের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তাকে ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলির বিষয়ে তিনি বলেন, পুলিশ ও সেনাবাহিনী এসব গুলি ব্যবহার করেন। তবে তারা কোথায় থেকে পেয়েছেন সে বিষয়ে আমরা জানি না।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আজাদ-সম্পাদক ইমন

ডিজেল সংকটে পানিশূন্য বোরো ধানের ক্ষেত, বিপাকে কৃষকরা

আশ্রয়ণ-২ প্রকল্পে অনিয়ম, নলছিটির সাবেক ইউএনও’কে শাস্তি

নিহত উজ্জ্বল কর্মকারের পরিবারের পাশে দাঁড়ালেন ড. মাসুদ এমপি

বরিশাল বিভাগে আলোচনায় চার নারী নেত্রী

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে