হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেলো দুই প্রাণ

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের গালুয়া ইউনিয়নের পাকাপোল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী হানিফ পরিবহন ও রাজাপুরমুখী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী লাফিয়ে মহাসড়কে পড়ে। একপর্যায়ে দুজন যাত্রী পিকআপের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা ও থানা পুলিশ একজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। অন্যজন ঘটনাস্থলেই মারা যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ পরিদর্শন করেছেন।

পুকুরে ধরা পড়া ২৭ কেজির দুই কোরাল ২৪ হাজারে বিক্রি

নিজের বিয়ে ঠেকাতে থানায় গেলেন এসএসসি পরীক্ষার্থী

বাকেরগঞ্জে আসামি গ্রেপ্তারকালে পুলিশি নির্যাতনের অভিযোগ

বরিশালে পিকআপ ভর্তি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ

বরিশালে হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

বরিশালের বাবুগঞ্জে বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

‎এমপি হচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু

রাজাপুরে দরজা ভেঙে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ