হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জন যাত্রী ছিল। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ড. মাসুদ এমপি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ

বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ