হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান (৪৫) রাজাপুর উপজেলার কৈবত্যখালী গ্রামের ইমান আলী খানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুর উপজেলা থেকে ভান্ডারিয়াগামী একটি অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এলেও ঘটনাস্থলেই অটোচালকের মৃত্যু হয়। খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাজাপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন ও ট্রাফিক পুলিশের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ