হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল জেলার উজিরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে উজিরপুরের পূর্ব নারায়নপুর এ ঘটনা ঘটে।

পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুরা হলো- উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছেলে মো. তাওহীদ (৬) ও শরিফ খানের ছেলে ছেলে মোঃজহুরুল শাফিন (৭)।

স্থানীয় বাসিন্দারা জানান, তাওহীদ ও শাফিন পুকুরের পাড়ে খেলতে ছিলো। সকলের অজ্ঞাতে দুইজনে পুকুরের পানিতে ডুবে যায়। দুপুর দুইটার দিকে শাফিন খানের লাশ ভেসে উঠে। পরে পুকুরে সন্ধান করে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবার হাসপাতাল থেকে নিয়ে আসে ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, শুনেছি এবং ঘটনাস্থলে ফোর্সসহ অফিসার পাঠানো হয়েছে এবং আমিও যাচ্ছি।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়