হোম > সারা দেশ > বরিশাল

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে উজিরপুর-বাবুগঞ্জে মানববন্ধন

বেতন বৈষম্য দূরীকরণ

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে উজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট চাই”— বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানার নিয়ে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা এর মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এ সময় প্রতিষ্ঠানটির আহবায়ক এইচ এম মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব শিশির ক্রান্তি ব্রম্মা, মো. মিজানুর রহমান সরদারের সঞ্চালনে আরো উপস্থিত ছিলেন, মো. আনোয়ার হোসেন, জুয়েল মৃধা, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, মনিকা রানী সরকার, মো. আবু হানিফ মুন্সি, মো. হালিম হাওলাদার, মো. জসিম উদ্দিন ও প্রমূখ। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা কাছে স্বরলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট চাই”— এমন দাবিসংবলিত ব্যানার নিয়ে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী