হোম > সারা দেশ > বরিশাল

সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববিতে মানববন্ধন

প্রতিনিধি, ববি

ছবি: আমার দেশ

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা।

শনিবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আজকালের কণ্ঠ–এর প্রতিনিধি ও ববিসাসের সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— ববি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর–এর প্রতিনিধি জাহিদ হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ–এর প্রতিনিধি মাসুদ রানা, ববি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ–এর প্রতিনিধি আবু ওবায়দা, প্রেসক্লাবের সদস্য ও এনপিবি প্রতিনিধি আবদুল কাদের জীবন এবং চর্চা–র বরিশাল প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায়।

মানববন্ধনে ববি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজে কেউ আক্রান্ত হলে বা সমস্যায় পড়লে সাংবাদিকরা তা তুলে ধরেন। সেই সাংবাদিকরাই যদি হামলার শিকার হয়, তাহলে সমাজ-রাষ্ট্র যাবে কোথায়? সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানেই ফ্যাসিবাদ কায়েমের পথকে সুগম করা।

তাই যারা ঢাবি সাংবাদিকদের ওপর এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে, অনতিবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করুন। পাশাপাশি সরকারের নিকট সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা প্রদানে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানাই।”

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু উবাইদা বলেন,

“সাংবাদিকদের ওপর এই হামলা নতুন কিছু নয়। বারবার সত্য প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হতে হয়েছে। আমাদের হাতের ভোটের কালির দাগ শুকায়নি— এর মধ্যেই সাংবাদিকদের ওপর হামলা হয়েছে । আমরা সুস্পষ্ট করে বলছি, যদি এই হামলার বিচার না হয়, তবে কলম বিপ্লবের মধ্য দিয়ে এই হামলার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

মানববন্ধনের সমাপনী বক্তব্যে ববি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি মো. জাহিদ হোসেন বলেন, “দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের পতনের পর আমরা একটি গণতান্ত্রিক দেশ পেয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আনাচে-কানাচে সাংবাদিকদের ওপর আক্রমণ করা হচ্ছে। রাষ্ট্র যদি সাংবাদিকদের অধিকার দিতে না পারে, তাহলে রাষ্ট্র বিপদগামী হবে। তাই অতি দ্রুত হামলাকারীদের বিচারের আওতায় আনুন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন ববি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, ববি প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ।

এমএইচ

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার