হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালই পেলেন ধানের শীষ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

অবশেষে জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি -১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক।

এর আগে তিনি ২০০৮ সালের নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। সম্প্রতি প্রথম দফায় বিএনপির প্রার্থী ঘোষণায় ঝালকাঠি -১ আসন স্থগিত রাখা হয়। ধারনা করা হচ্ছিলো এই আসনে বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানকে মনোনয়ন দেয়া হচ্ছে।

এ কারণে বিএনপি নেতা কর্মীরা কিছুটা হতাশ ছিলো। অবশেষে রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেয়ায় নেতা কর্মীদের মধ্যে অস্বস্তি কেটে গেছে এবং উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ।

এ প্রসঙ্গে রাজাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল হক আমার দেশকে বলেন, রফিকুল ইসলাম জামাল ধানের শীষ প্রতীক পাওয়ায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার গন মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। বিজয় আমাদের নিশ্চিত ইনশাআল্লাহ।

দলীয় মনোনয়ন পাবার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে রফিকুল ইসলাম জামাল আমার দেশকে বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ধানের শীষ এর ঘাটিতে বিজয় আমাদের অনিবার্য ইনশাআল্লাহ।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়