বরিশালের গৌরনদীতে রোগীবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মালবাহী পেকুর মুখোমুখি সংঘর্ষে অ্যাম্ব্যুলেন্স চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন রোগী সহ ৭জন । আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান,মহাসড়কের মাহিলাড়া এলকায় মালবাহি পেকুর সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে।
ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলামের (৩৫)মৃত্যু হয় । নাইমুল ফেনী জেলার বাসিন্দা। আহতরা হলেন, মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন, প্রদীপ ।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।