হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে জখম করল যুবলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামে এক বৃদ্ধাকে জমিসংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ প্রতিপক্ষ যুবলীগ নেতার বিরুদ্ধে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মোসাম্মৎ কোহিনুর বেগম (৭৫) প্রতিপক্ষ যুবলীগ নেতা গিয়াস মৃধা (৪২) তার পুত্র ইমন (২০) স্ত্রী জেসমিন (৩৭) ও কন্যা লামিয়া (১৮) হামলা চালায়। এতে বৃদ্ধা গুরুতর আহত হলে স্বজনরা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এ বিষয়ে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি এবং সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি। স্বজনরা বলছেন মামলার প্রস্তুতি চলছে, এ ঘটনায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়