হোম > সারা দেশ > বরিশাল

‘আজ আপনাদের ঈদ’ ভোটারদের উদ্দেশে মেজর কাজী জাহিদ

উপজেলা প্রতিনিধি, হিজলা (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার সকাল থেকেই হিজলা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর কাজী জাহিদ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।

তিনি কেন্দ্রগুলো ঘুরে ভোটগ্রহণ কার্যক্রম, দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং ভোটারদের উপস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় উপস্থিত ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আজ আপনাদের ঈদের দিন। উৎসবমুখর পরিবেশে, নির্ভয়ে ও সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কোনো ধরনের ভয়-ভীতি বা সংকোচের সুযোগ নেই।

তিনি আরো জানান, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, জালভোট, প্রভাব বিস্তার কিংবা অনিয়মের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্কবার্তা দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৪১টি বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহৃত হচ্ছে, যার মধ্যে ১১টি অনলাইনে সংযুক্ত, আর বাকি ক্যামেরাগুলো অফলাইনে তথ্য সংরক্ষণ করছে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট পেপার ছিনতাই

কাঠালিয়ায় পৃথক ঘটনায় দুই বিএনপি নেতা টাকাসহ আটক

ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে হাদির বোন মাসুমা

যৌক্তিক কারণ ছাড়া ভোট বর্জনের ইচ্ছা নেই : ব্যারিস্টার ফুয়াদ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক

কলাপাড়ায় নির্বাচনি অনিয়মের দুই অভিযোগে আটক ৩

রেজাল্টের আগপর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলব না: মুফতি ফয়জুল করিম

ভোট দিলেন মুফতি ফয়জুল করিম

ভোটে বাধাদানকারী যে-ই হোক, কঠোর হাতে দমন করা হবে