হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের ‘ভাইজান’ গ্রেপ্তার দিনাজপুর সীমান্তে

বরিশাল অফিস

ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান ইকবাল, যিনি স্থানীয়ভাবে ‘ভাইজান’ নামে পরিচিত।

তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন।

উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন, ইকবালের বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা ও উজিরপুর থানায় দুটি মামলা রয়েছে, যেগুলোর সবগুলোতেই তিনি পলাতক আসামি।

দিনাজপুরের বিরামপুর থানার ওসি মো. মমতাজুল হক বলেন, দু’জনই সীমান্তপথে চোরাকারবারিদের সহায়তায় ভারতে পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন, পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করে থানায় নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভেলারপাড়া এলাকায় এক কালভার্টের কাছে স্থানীয় যুবকেরা তাদের চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে করলে জিজ্ঞাসাবাদ করেন। তারা নিজেদের কখনো চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন, আবার কখনো জরুরি কাজে এসেছেন বলে জানান। এতে সন্দেহ বাড়লে পুলিশকে খবর দেয়া হয়।

পরে তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভিত্তিতে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়