হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঈদের শুভেচ্ছা বিনিময়

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে এবার ঈদ উদযাপন করেছেন বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী। ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু এবং ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ঝালকাঠি ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াতে অংশগ্রহণ করেন।

ঝালকাঠি-১ আসনে মনোনয়ন প্রত্যাশী নিউ ইয়র্ক দক্ষিণ সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা রাজাপুর কাঠিপাড়ায় তার গ্রামের বাড়ির মসজিদে ঈদের জামাতে অংশ নেন। এ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশ নেন।

ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের খানাবাড়ি জামে মসজিদে ঈদের জামাতে অংশ নেন। এ সময় ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশীরা নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার