হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালী প্রেস ক্লাবের হীরক জয়ন্তী পালিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী প্রেস ক্লাবে হীরকজয়ন্তী উৎসব-২০২৫ পালিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এর আয়োজন করা হয়। ১৯৬১ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর একদল সাংবাদিক দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিষ্ঠা করেন পটুয়াখালী প্রেসক্লাব। পটুয়াখালী প্রেসক্লাব গৌরবময় ৬৪ বছর অতিক্রম করছে ।

শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক গোলাম রহমানের সঞ্চালনায় গৌরবের চৌষট্টি হীরক জয়ন্তী-২০২৫ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:)আলতাফ হোসেন চৌধুরী,কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর(অব:) ডাঃ ওহাব মিনার, সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আনেয়ার জাহিদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার,পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস ও নির্মল কুমার রক্ষিত,কাজী সামসুর রহমান ইকবাল, গোলাম কিবরিয়া প্রমুখ।

অনুষ্ঠানে রাজনৈতিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কথা সাহিত্যিক, ব্যবসায়ী, প্রেসক্লাব সদস্যসহ নানা শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেয়। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে রয়েছে সাংবাদিক পরিবারের সাংস্কৃতিক সন্ধ্যা ।

হীরক জয়ন্তীতে উৎসবে ত্রিশোর্ধ্ব সাংবাদিক মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত,মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, গোলাম কিবরিয়া,স্বপন ব্যানার্জী, শংকর লাল দাস, কাজী সামসুর রহমান, অ্যাড. জাকির হোসেন, কাজল বরণ দাস, কেএম এনায়েত হোসেনসহ ৯ জন মরনোত্তর সাংবাদিকের পরিবারকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ