হোম > সারা দেশ > বরিশাল

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের নামে অভিযোগ মিথ্যা-বানোয়াট দাবি

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জনৈক ব্যক্তির দেওয়া অভিযোগটি— মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে।

রোববার বিকেলে গণমাধ্যমকর্মীদের দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন হাফিজ ইব্রাহিম।

এর আগে ডিজিটাল প্লাট ফরমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলেন সেলিম নামে এক ব্যক্তি। পরে ওই অভিযোগটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়।

অভিযোগটির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকর্মীদের হাফিজ ইব্রাহিম বলেন, সংবাদটি ডিজিটাল প্লাট ফরমে প্রকাশ হওয়ার পর আমার নজরে আসলে আমি মনোযোগ দিয়ে শুনি। সেলিম নামে যে ব্যক্তি আমার নামে জমি দখলের অভিযোগ দিয়েছেন। তিনি আমার নির্বাচনী এলাকার বাসিন্দা না। আমি খবর নিয়ে জেনেছি, তিনি ভোলা সদর-১ আসনের লোক। সাবেক বিএনপি এমপি ও মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাড়ির পাশে তার বাড়ি। সেলিমের সাথে তার আপন ভাতিজি জামাইয়ের সাথে জমা-জমি নিয়ে বিরোধ রয়েছে। তার ভাতিজি জামাই তাকে হুমকি ধামকি দিয়ে থাকতে পারে। এমনকি ওই বিষয়ে ভোলা সদর থানায় মামলা রয়েছে।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পতিত সরকারের পলাতক এবং একটি কুচক্রী মহল বিএনপির নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

জেলের জালে ধরা পড়লো বিরল ‘ব্রাউন সার্জনফিশ’

ইউনিয়ন পরিষদের গাছ কেটে নেয়ার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা

চরমোনাই পীরের দরবারে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রতিবন্ধী এনামুলসহ চার ভাইবোনের ঠাঁই হয়নি বাবার সংসারে

কলাপাড়ায় ট্রলারভর্তি ৬২০০ লিটার জ্বালানি তেল জব্দ

চরমোনাই মাহফিলে আসা লঞ্চে আগুন

বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আত্মশুদ্ধি ও আখেরাতমুখী জীবনের আহ্বান চরমোনাই বার্ষিক মাহফিলে