হোম > সারা দেশ > বরিশাল

আ.লীগ নেত্রীর ছেলেসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজুর একমাত্র ছেলে জায়েদ জোয়া খান (১৮)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অপর গ্রেপ্তারকৃত মো. ইমন হাসান (২০) বাগড়ি এলাকার মো. কবির হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বাগড়ি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতে-নাতে জায়েদ জোয়া খান ও ইমন হাসানকে আটক করা হয়। অভিযানের সময় সমির নামে আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত জায়েদের কাছ থেকে ছয় পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮৯০ টাকা উদ্ধার করা হয়। ইমনের কাছ থেকে দুই গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম