হোম > সারা দেশ > বরিশাল

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আকন নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেলে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ হোসেন ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন ৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মাহেব হোসেন পান ৭৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আকন ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নাসিমুল হাসান পান ৫৩ ভোট।

নির্বাচনের অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. হারুন-অর-রশিদ ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার লিটন ৬৭ ভোট এবং অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট আরিফ হোসেন খান ৯২ ভোট, ভিজিল্যান্স সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোফাজ্জেল হোসেন ১২১ ভোট, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসেন মোল্লা ৭৮ ভোট এবং লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজ হোসাইন ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার ১১২ ভোট এবং অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূঁইয়া (বাদশা) ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন।

উল্লেখ্য এই নির্বাচনে বিএনপির দুটি গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করে। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন প্যানেল সভাপতিসহ ৪টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃত্বাধীন প্যানেল সাধারণ সম্পাদকসহ ৭টি পদে বিজয়ী হয়। জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা কেউ জিততে পারেননি।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, আইনজীবীদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা রক্ষা এবং সমিতির সার্বিক উন্নয়নে তিনি সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল আকন বলেন, আইনজীবী সমিতির কল্যাণে কাজ করার পাশাপাশি আদালত অঙ্গনের পরিবেশ উন্নয়নে তিনি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ

‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ পেলেন উজিরপুরের নাহিদা রুমানা মিতু

তেতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নলছিটিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান ভস্মীভূত