হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে তিন দিন পর নিখোঁজ লিটনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩নং ওয়ার্ডে নিখোঁজের তিন দিন পর লিটন (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন ওই ওয়ার্ডের নায়েব বাড়ির হারুন নায়েবের ছেলে।

শুক্রবার দুপুরে বাড়ির নির্মাণাধীন একটি ভবনের হাউস থেকে তাকে লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বাড়ির অব্যবহৃত বাথরুমের হাউজের ভেতরে বালিচাপা অবস্থায় তার লাশের সন্ধান পেলে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত কাউকে পুলিশ আটক করতে পারেনি।

এ ঘটনায় এলাকাযবাসী মৃত্যুর রহস্য উদঘাটনসহ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার জানান, তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হবে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার