হোম > সারা দেশ > বরিশাল

ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে খালে কয়লাবোঝাই ট্রাক, বন্ধ যান চলাচল

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ। এতে কলারণ-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ে।

জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই একটি ট্রাক পার হতে গেলে ভার বহন করতে না পেরে স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইন্দুরকানির মালবাড়ির এই সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। অতিরিক্ত কয়লাভর্তি ট্রাকটি সেতুতে ওঠার পরই সেটি ভেঙে পড়ে। বর্তমানে ট্রাকটিও খালের মধ্যে পড়ে রয়েছে। যেকোনো যান চলাচল এখন সম্পূর্ণভাবে বন্ধ।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার