হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় গাঁজা খাওয়ার দায়ে তিন যুবকের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালত তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

দণ্ডপ্রাপ্তরা হলেন—হানিফ (২৩), মো. সোলায়মান রহমান আসিফ (২৪) ও জহির হাওলাদার (২৮)। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৫(৫) ধারায় এই দণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করে পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক আমার দেশকে বলেন, ‘কুয়াকাটার মতো একটি আন্তর্জাতিক পর্যটন এলাকায় কেউ মাদক সেবন বা বিক্রির সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকমুক্ত ও নিরাপদ পর্যটন পরিবেশ গড়ে তুলতেই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, পর্যটননগরী কুয়াকাটার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন।

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সেলিমা রহমান