হোম > সারা দেশ > বরিশাল

বোরহানউদ্দিনে ছাত্রশিবির নেতার ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২২ অক্টোবর বুধবার বিকাল তিনটার দিকে উপজেলার পলিটেকনিক ইনস্টিটিউট ও লালদিঘির মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

আহত রোমান (২২) পৌরসভার ৭নং ওয়ার্ডের মো. সোহাগের ছেলে। তিনি বোরহানউদ্দিন উপজেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি।

আহত রোহান জানান, “সন্ত্রাসীরা আমাকে ডেকে বলে, তুই নেতাগিরি করস। এ কথা বলেই বুকে এলোপাতাড়ি ঘুষি মারে এবং প্লাস্টিকের পাইপ দিয়ে পায়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে আমি মাটিতে পড়ে গেলে তারা পালিয়ে যায়।”

উপজেলা শিবির সভাপতি মইন বিন সাইফুল্লাহ জানান, “স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী আমির বলেন, “৫ আগস্টের পর রাজনৈতিকভাবে সব দলের মধ্যে সহাবস্থান চলছে। সবাই নিজ নিজ কর্মসূচি পালন করছে। হঠাৎ করে কারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই হামলা চালিয়েছে আমরা জানি না। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।”

বোরহানউদ্দিন উপজেলা পূর্ব শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, “এই কাপুরুষোচিত হামলা কেবল একজন তরুণ সংগঠকের ওপর নয়— এটি দেশের শান্তিপ্রিয় শিক্ষার্থী সমাজের ওপর আঘাত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

ভোলা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুফতি মো. ফজলুল করীম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইমাম মো. রেযাউল কারীম বুরহানী এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “রাজনৈতিক মতভেদের কারণে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন দোষীদের আইনের আওতায় আনা হয়।”

বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান ঘটনা শুনে থানার ডিউটি অফিসারকে সাধারণ ডায়েরি করার নির্দেশ দেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়