হোম > সারা দেশ > বরিশাল

নজরুলের সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দিতে হবে: বিভাগীয় কমিশনার

বরিশাল অফিস

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সবসময় সাম্যের কথা বলেছেন। তার লেখা ‘মানুষ” কবিতায় ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার জয়গান গেয়েছেন। তাই নজরুলের নীতি, আদর্শ ও সাম্যবাদের চেতনা সমাজ ও মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

সোমবার নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমীতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের বিভাগীয় কমিশনার আরো বলেন, আমাদের প্রত্যয় হোক—সমতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়া। একই সঙ্গে নতুন প্রজন্মকে নজরুলের গান, কবিতা ও সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত করে নজরুলচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী হোসনে আরা, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার, জেলা কালচারাল অফিসার তানভীর রহমানসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও নজরুলপ্রেমীরা।

অনুষ্ঠানের উদ্বোধন শেষে ‘চল্ চল্ চল্’ ‘দুর্গম গিরি কান্তার মরু’ ও ‘একি অপরূপ রূপে মা তোমার’ গান তিনটি সমবেতকণ্ঠে পরিবেশন করা হয়।

উল্লেখ্য, দেশব্যাপী সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে ২ থেকে ৮ সেপ্টেম্বর, সিটি কর্পোরেশন ও উপজেলা পর্যায়ে ১৩ থেকে ২২ সেপ্টেম্বর এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে ১ থেকে ৮ অক্টোবর ও ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। তৃণমূল পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ২৭ থেকে ২৯ অক্টোবর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়