হোম > সারা দেশ > বরিশাল

মৎস্য কর্মকর্তার ট্রলারে হামলায় ১১ জেলে আটক

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বরিশালের বাকেরগঞ্জে মৎস্য অভিযানের ট্রলারে জেলেদের হামলায় ১১ জনকে আটক করা হয়েছে।

আটককৃত ৭ জনকে ১ মাসের কারাদণ্ড ও অপ্রাপ্তবয়স্ক ৪ জনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। মোবাইল কোর্ট মামলা নাম্বার ৪৫/২০২৫।

সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের বিশারিকাঠী এলাকায় বৃহস্পতিবার মৎস্য অভিযান চলাকালে একটি ট্রলারে অভিযানরত মৎস্য কর্মকর্তাদের ওপর স্থানীয় কয়েকজন জেলে হামলা করে। হামলার পর পুলিশ এবং মৎস্য কর্মকর্তারা যৌথভাবে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে। আটককৃতরা আন্দারমানিক ও চন্দ্রমোহন এলাকার বাসিন্দা।

আটককৃতরা হলেন সগির হাওলাদার (১৬), মিজান হাওলাদার (২৫), শুভ মাঝি (২৩), মিঠুন মাঝি (২০), সুমন মাঝি (১৯), সাদিম হাওলাদার (২০), শরাফাত হোসেন (৩০), মামুন হাওলাদার (৪০), নাজমুল মিস্ত্রি (২০), রুবেল ডাকুয়া (৩৫) ও রাসেল মল্লিক (২৮)।

স্থানীয়রা এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

তজুমদ্দিনে স্কুল ফিডিংয়ের মালামালসহ ট্রলারডুবি

ফেলে যাওয়া ৩ লাখ টাকা মালিককে ফেরত দিয়ে দৃষ্টান্ত গড়লেন অটোচালক

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

রাজাপুরে খাল খননে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

উত্তরাধিকার সূত্রে আমরা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী

ডিজেলের অভাবে সেচ ব্যাহত, ধানে চিটা হওয়ার আশঙ্কা

মির্জাগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে ২ নারীসহ ৪ জনকে পেটানোর অভিযোগ

মদ্যপানে বাধা দেওয়ায় শ্রমিক দলের সাবেক নেতার ‍নেতৃত্বে জেলেকে মারধর

দৌলতখানে ৪০০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ

সাত বছর প্রক্সি দিয়ে বেতন তুলছেন দুই কর্মচারী