হোম > সারা দেশ > বরিশাল

শেবাচিমে শিক্ষার্থীদের ওপর হামলাকারীরা ছাত্রলীগ নেতা-কর্মী: মহিউদ্দীন রনি

বরিশাল অফিস

স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দীন রনি বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উসকানিতে গত বৃহস্পতিবার ছাত্রলীগের সাবেক কর্মী ও বর্তমান নিষিদ্ধ সংগঠনের কর্মীসহ কিছু রাজনৈতিক মহলের মদদে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে।

শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মহিউদ্দীন রনি।

হামলার পর আহতদের চিকিৎসার জন্য ছোটাছুটি করার সময় হামলাকারীরা তাদের নামে মামলা করার চেষ্টা করে। মামলার ১ নম্বর সাক্ষী সাইফুল ইসলাম পারভেজ, যিনি শেবাচিম হাসপাতালের স্টাফ এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। সাক্ষীদের মধ্যে আরও রয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা। রনি জানান, এরা সবাই ছাত্রলীগ, যুবলীগ এবং হাসপাতালের স্টাফদের সহযোগী।

রনি আরও বলেন, ২০ দিনের শান্তিপূর্ণ আন্দোলনের পর এই হামলা হয়েছে। আন্দোলন থামাতে সিন্ডিকেট সদস্যরা বিভিন্ন কৌশল ব্যবহার করছে। তিনি অভিযোগ করেন যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আসার পর তার উসকানি ও হাসপাতাল পরিচালকের সংশ্লিষ্টতায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনি এই হামলার পূর্ণ বিচার চেয়েছেন।

তিনি বলেন, “আমরা কাউকে ভয় পাই না। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। একজনকে মারলে দুইজন দাঁড়িয়ে যাবে, দুইজন মারলে দশজন।”

তিনি বলেন, স্বাস্থ্য খাতের এই ভয়াবহ সিন্ডিকেট ভাঙা না গেলে আন্দোলন চলবে। শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত। এই আন্দোলনের অংশ হিসেবে আজ রোববার নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে।

আলমডাঙ্গায় আ.লীগের চেয়ারম্যানদের পুনর্বহালে সংঘর্ষ

গৌরনদীতে পাগলা কুকুরের কামড়ে আহত ১৪

চরফ্যাশনে নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন উপকূলের জেলেরা

পরীক্ষায় দায়িত্বে অবহেলা, চার শিক্ষককে অব্যাহতি

হত্যা মামলায় ছেলের যাবজ্জীবন, মায়ের ৭ বছরের কারাদণ্ড

বরগুনার আমতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনায় বজ্রপাতের শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী অসুস্থ

কালবৈশাখীর তাণ্ডবে প্রাথমিক বিদ্যালয় লন্ডভন্ড

উজিরপুরে দিনের বেলায় বসতঘরে চুরি, স্বর্ণালংকার লুট

বামনায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত