হোম > সারা দেশ > বরিশাল

মাদক সেবনের দায়ে ৮ জনের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় মাদক সেবনের দায়ে ৮ জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। অভিযানে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আল-আমিন (৩০), মো. ইমাম হাসান (২৭), মো. রিপন হাওলাদার (২৭), মো. সুজন মিয়া (২৬), মো. গোলাম কিবরিয়া (২৬), মো. সোহেল ঘরামী (২৩), মো. জুয়েল ঘরামী (২৩) ও মো. ইমাম হোসেন (২০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সামাজিক নিরাপত্তা ও সুস্থ প্রজন্ম গঠনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে জানান, পর্যটননগরী কুয়াকাটার সুনাম ও নিরাপত্তা রক্ষা এবং তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এ নিয়মিতভাবে এমন অভিযান প্রয়োজন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়