হোম > সারা দেশ > বরিশাল

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাউফল উপজেলা বিএনপি আহ্বায়ককে অব্যাহতি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিুবুর রহমান টোটন তাকে অব্যাহতি প্রদান করেন।

অব্যাহতি পত্রে উল্লেখ করা হয় ‘আপনার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছিল, আপনার প্রদত্ত লিখিত ব্যাখ্যা জেলা বিএনপি কর্তৃক পর্যালোচনায় গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।

অতএব, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের আলোকে আপনাকে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। যা অদ্য হতে কার্যকর করা হলো।

এদিকে আব্দুল জব্বার মৃধাকে দল থেকে অব্যাহতির ঘটনায় বাউফলে তৃণমূল বিএনপির ভেতর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নেতা বলেন,‘আব্দুল জব্বার মৃধা বিএনপির দুঃসময়ের কান্ডারী। বিগত ১৫ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময়ে তিনি দলের পক্ষে কাজ করেছেন, দলের জন্য অর্থ ব্যয় করেছেন, তাকে অব্যাহতি দেওয়ায় বাউফলে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের উপর প্রভাব পড়তে পারে’।

উল্লেখ্য, গত বুধবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে শোকজ করেছিল পটুয়াখালী জেলা বিএনপি।

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

ইউপি নির্বাচন করতে চাকরি থেকে প্রধান শিক্ষকের পদত্যাগ

সিলেটে পরকীয়ার জেরে স্ত্রী হত্যা, ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত

ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

আমতলীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার