হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচনের পরই দুঃসংবাদ পেলেন বিএনপির ৩ নেতা

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ না করা এবং প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থীকে সহযোগিতা করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিন নেতাকে দলের সব পদ-পদবিসহ আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন—

গুঠিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন দফাদার,

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. জামাল মোল্লা এবং

৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদ বেপারী।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনের পরদিন (১৩ ফেব্রুয়ারি) তাদের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সুসংহত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়