হোম > সারা দেশ > বরিশাল

পায়রা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬টার দিকে।

নিহত সজল আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সজল পায়রা নদীতে গোসল করতে নেমে নদীতে ডুব দেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে দেখতে না পেয়ে আশেপাশের লোকজন খোঁজাখুজি শুরু করেন।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা নদীর গভীর থেকে সজলের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

আমি সম্মান ও সুনামের সাথে মরতে চাই: স্পিকার

তজুমদ্দিনে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয়: স্পিকার

বাউফলের পাঁচ নবজাতকের পরিবারের পাশে ডা. মাসুদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী ডলফিন

বিএনপি নেতা পরিচয়ে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রি

সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কর্মহীন ভোলার ৬৪ হাজার জেলে

শহীদ জিয়ার সেই ছবি এখনও হৃদয়ে গেঁথে আছে: এমপি মাসুদ সাঈদী

আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ