হোম > সারা দেশ > বরিশাল

নিজের বাল্যবিবাহ প্রতিরোধে সাহসী পদক্ষেপ, সম্মাননা পেল তাহমিনা

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরে এক এসএসসি পরীক্ষার্থী বাল্যবিয়ের বিরুদ্ধে সাহসিকতাপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করায় ‘কন্যা সাহসিকতা সম্মাননা’ দেওয়া হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ জেলার জিয়ানগর উপজেলার তহমিনা আক্তার নামের ওই এসএসসি পরীক্ষার্থীকে আজ বুধবার এ সম্মাননা দেন। জেলা প্রশাসক এক অনাড়ম্বর পরিবেশে তাহমিনাকে সম্মাননা স্মারক ও পড়াশোনা চালাতে আর্থিক অনুদান দেন।

জানা গেছে, তাহমিনার মতের বিরুদ্ধে গিয়ে তার পিতা-মাতা আর বিয়ের আয়োজন করলে সে তাতে দৃঢ়ভাবে আপত্তি জানায়। পরিবারের চাপ সহ্য করতে না পেরে এক পর্যায়ে তাহমিনা গত শনিবার (১৮ এপ্রিল) জিয়ানগর থানায় আশ্রয় নেয়। বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপে বাল্যবিয়ের কার্যক্রম বন্ধ হয় এবং তাহমিনার পিতা-মাতার কাছ থেকে এ ধরনের কাজ পুনরায় না করার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের আলম হাওলাদারের মেয়ে ও জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তার তার পরিবারের চাপের মুখেও বাল্যবিয়েতে রাজি না হয়ে প্রশাসনের শরণাপন্ন হয়। তাহমিনার এ সাহসী পদক্ষেপে জেলা প্রশাসক আবু সাঈদ তাকে ওই সম্মাননা দেন।

সম্মাননা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি, যা নির্মূলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সকলকে কঠোর অবস্থান গ্রহণের অনুরোধ করেন এবং বাল্যবিয়ের বিষয়ে অভিভাবকদের সতর্ক করেন।

তহমিনা আক্তারের এ সাহসী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সচেতন মহল।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

বরিশালে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত ৭

ঝালকাঠি-১ আসনের নির্বাচনী নথি হেফাজতের নির্দেশ হাইকোর্টের

সেই শিক্ষার্থী তাহমিনা পেলো ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

বরিশালে পুলিশের দুই সদস্য ডোপ টেস্টে পজিটিভ

জিয়ানগরে আবারও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার

তজুমদ্দিনে ট্রলারডুবি, ২০ লাখ টাকার ক্ষতি

চরফ্যাশনে মাল্টা ও লেবু চাষে ভাগ্যবদল

রাঙ্গাবালীতে নির্ধারিত নিয়ম না মেনে সড়ক সংস্কার কাজ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু