হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বরিশালে বাংলাদেশ এনজিওজ নেটওয়ার্ক ফর রেডিও কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর উদ্যোগে প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক মাল্টিস্টেকহোল্ডার টকস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে ও বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর ডেপুটি টিম লিডার ক্যাথারিনা কোয়েনিগ, লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, স্পিড ট্রাস্টের মিশন প্রধান এএইচএম শামসুল ইসলাম, এনজিও কর্মী জিয়াউল আহসান প্রমুখ।

সংগঠনটির দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের পাশাপশি পুরুষরাও টিএফজিবিভিতে আক্রান্ত হতে পারে । আর তা প্রতিরোধ করতে নীতিনির্ধারকও আইন প্রয়োগকারী সংস্থা ঐক্যবদ্ধভাবে কাজ কাজ করতে হবে। তাছাড়া প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা কার্যকরভাবে মোকাবেলা করার জন্য সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ব্রুদ্ধি প্রয়োজন বলে জানান তারা। এছাড়াও ভুক্তভোগীদের আইনি আশ্রয় নিতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং কর্তৃপক্ষের কাছে ঘটনাগুলি রিপোর্ট করতে উৎসাহিত করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সামাজিক এবং এনজিও সংস্থার প্রতিনিধি প্রমুখ।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়