হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরের ৩টি আসনের ১৩৪ কেন্দ্র অধিক ঝঁকিপূর্ণ

জেলা প্রতিনিধি, পিরোজপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে ৪১৮ টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ৩টি আসনের মাট ১০ লাখ ৪২ হাজার ৮২৫ জন ভোটারের জন্য প্রস্তুতকৃত কেন্দ্রগুলোর মধ্যে অর্ধেকই ঝঁকিপূর্ণ। যার মধ্যে অধিক ঝঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৩৪ টি।

পিরোজপুরের ৩টি আসনের মধ্যে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনের অর্ধেকের বেশী কেন্দ্র অধিক ঝঁকিপূর্ণ। পিরোজপুর জেলা নির্বাচন অফিস সূত্র এ তথ্য জানিয়েছে ।

সূত্র জানায়, পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত-১ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৭ টি যার ৫৯ টি অধিক ঝঁকিপূর্ণ, পিরোজপুর-২ আসন ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ১৬৬টি ভোট কেন্দ্রের ২৬টি অধিক ঝঁকিপূর্ণ এবেং পিরোজপুর-৩ আসন একেটি মাত্র উপজেলা মঠবাড়িয়া নিয়ে গঠিত। এ আসনে মোট ভোট কেন্দ্র ৮৫ টি। যার মধ্যে ৪৭ টি অধিক ঝঁকিপূর্ণ। জানা গেছে মোট ভোট কেন্দ্রের ৪৪ টিতে কোনো সীমানা প্রাচীর নাথাকায় কেন্দ্রগুলো বেশ ঝঁকির মধ্যে রয়েছে। তিনটি আসনের কেনদ্রগুলোর মধ্যে অন্তত ২৭ টি কেন্দ্র রয়েছে যা থানা থেকে ১০-২৭ কিলোমিটার দূরে অবস্থিত ও যাতায়াতের পথও খুব ভালো নয়। এর মধ্যে ১১ টি কেন্দ্রে আছে যেখানে নৌ পথে যাতায়াত করতে হবে। ফলে ওই সব কেন্দ্রে যদি কোনো অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেতে বেশ সময় লাগবে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মান্নান জানান, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং যেসব কেন্দ্রের সীমানা প্রাচীর নেই, নৌপথে যাতায়াত করতে হবে এবং থানা থেকে বেশ দূরত্বে সেসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। নৌপথে যাতায়াতের কেন্দ্রগুলোর জন্য নৌবাহিনী থাকবে। জানান, পিরোজপুরের ৩টি আসনের প্রত্যেক উপজেলাকে ৫-৭টি জোনে ভাগ করা হয়েছে। জোন গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম থাকবে। এছাড়া নির্বাচন সুরক্ষা অ্যাপস রয়েছে,কোথাও কোনো সমস্যার সৃষ্টি হলে ওই অ্যাপস ব্যবহার করে নিরাপত্তার জন্য পদক্ষেপ গ্রহন করা যাবে।

কাফনের কাপড় পড়ে দাঁড়িপাল্লার গণমিছিল

আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছি

দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ডা. মিতু

বাংলাদেশ কারো গোলাম হবে না: মেজর হাফিজ

বরিশালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতা বহিষ্কার

বাউফলে গর্ভবতী নারীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বাকেরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে দুই দলের মতবিনিময়

কালীগঞ্জে ২৪ ককটেল, দা ও লাঠি উদ্ধার

বাউফলে বিএনপি-জামায়াতের সংঘর্ষে রণক্ষেত্র, আহত ৪০

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল