হোম > সারা দেশ > বরিশাল

স্বৈরাচার-ফ্যাসিস্ট ঠেকাতে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে: চরমোনাই পীর

জেলা প্রতিনিধি, পিরোজপুর

জনগণ চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্টমুক্ত দেশ চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছে।

এবার দেশের মানুষ মুক্তি চায়। এজন্য অবশ্যই আগে গণহত্যার বিচার করতে হবে, তারপর সংস্কার। পরে দেখা যাবে নির্বাচন। একই সঙ্গে স্বৈরাচার ও ফ্যাসিস্ট ঠেকাতে অবশ্যই নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে।

বৃহস্পতিবার পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, ‘যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে যেখানে প্রয়োজন নেই, সেখানে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি অফিস খুলে বসছে। এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।

আমরা দেশে জাতিসংঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না। আমাদের সংবিধান, আইন-আদালত, মানবাধিকার কমিশন আছে এবং জনগণও সচেতন। এ ধরনের কার্যালয় স্থাপন করলে অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটতে পারে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।’

দলের জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জেলার সিনিয়র সহসভাপতি নজরুল আহসান, যুব আন্দোলন পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

সিডরের ১৯ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ, অরক্ষিত গণকবর

টুঙ্গিপাড়া থেকে পিরোজপুরে এসে বিএনপির দুই কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার