হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে জন-সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পৌরসভার সিকদার পাড়া খেয়াঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল, মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকুনুজ্জামান টুলু, সহ সভাপতি মো. মামুন সিকদার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, ৭ নং ওয়াড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবু বকর হাওলাদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জেলে ও মৎস্য শিকারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়