হোম > সারা দেশ > বরিশাল

ভোলায় নারীকে হেনস্তার ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

ভোলায় নারীকে হেনস্তার ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার করেছে পুলিশ ।

সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে গত ৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক নয়টায় পরকীয়া প্রেমের অভিযোগে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করা হয়।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানার একাধিক টিম ব্যাপক অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

আসামিরা হলো, মো. কবির হোসেন (৪৮), মো. রশিদ ওরফে মিঠাই রশিদ (৫৮), মো. মেহেদী হাসান (২১), মো. ইসমাইল (২৫), মো. সিরাজ ওরফে মিরাজ (২৮)।

এ ঘটনায় বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়