হোম > সারা দেশ > বরিশাল

জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে: সাদিক কায়েম

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হককে সমর্থন জানাতে বুধবার রাত ৮টায় রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সাদিক কায়েম বলেন, “জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তারা ক্ষমতার নয়, আদর্শের রাজনীতি করে। শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্র করছে। এসব মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক শহীদ ওসমান হাদীর আদর্শের উত্তরসূরি। তাকে বিজয়ী করতে পারলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।”

পথসভায় ড. ফয়জুল হক, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন