হোম > সারা দেশ > বরিশাল

আলাউদ্দিন হত্যা: ১ জনের যাবজ্জীবন, ৩ জন খালাস

উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা)

ভোলার মনপুরায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ও সার ব্যবসায়ী আলাউদ্দিন হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুর ১২টায় চরফ্যাশন চৌকি অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী হলেন মো. আবু কালাম (৩৯)। একইসাথে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলার অন্য তিন আসামি, মো. জয়নাল, এস ও কালাম এবং মো. রনি, তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হযরত আলী হিরণ জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ব্যবসায়িক শত্রুতার জেরে আলাউদ্দিনকে হত্যা করা হয়। রাত ১০টার দিকে আসামিরা আলাউদ্দিনের বাড়ির চারপাশে ওঁৎ পেতে থাকে। এ সময় আরেক আসামি রনি ফকিরহাট বাজারে আলাউদ্দিনের গতিবিধি লক্ষ্য করে। রাত ১১টা ৪০ মিনিটের দিকে আলাউদ্দিন বাড়ির সামনে এসে পৌঁছালে আবু কালাম তার গলায় এবং মাকসুদ তার বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরের দিন আলাউদ্দিনের ভাই জাফর বাদী হয়ে মনপুরা থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা মোট ৭ জন আসামির বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার রায় প্রাপ্তবয়স্ক চারজনের বিরুদ্ধে হয়েছে। অপ্রাপ্তবয়স্ক তিন আসামি মাকসুদ (১৭), শাহীন (১৬) এবং শামীমের (১৬) বিচার ভোলা শিশু আদালতে চলছে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়