হোম > সারা দেশ > বরিশাল

দৌলতখানে সাইবের হাটের বড় হুজুরের জানাজা সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

ভোলার দৌলতখানের সাইবের হাট কওমি মাদ্রাসার মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা মফিজুল ইসলাম বড় হুজুরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইজ্জাতুল ইসলাম চর খলিফা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুরের ছেলে।

রোববার (২৬ এপ্রিল) সকালে দৌলতখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হাজার হাজার আলেম-ওলামা ও সাধারণ মুসল্লিরা জানাজায় অংশ নেন।

শনিবার (২৫ এপ্রিল) দৌলতখান পৌরসভার ৯ নং ওয়ার্ডে তার প্রতিষ্ঠিত সাইবের হাট কওমি মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিশিষ্ট আলেমে দ্বীন এলাকার সর্বস্তরের মানুষের শ্রদ্ধেয় ব্যক্তি, অতি সাদামাটা জীবনের অধিকারী, বড় হুজুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এমপির শোক

সাইবের হাটের বড় হুজুরের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-২ আসনের বিএনপি দলীয় এমপি আলহাজ হাফিজ ইব্রাহিম।

উপজেলা বিএনপির শোক

দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।

ওলামা দলের শোক

পৃথক এক বিবৃতিতে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাদ্দাম বিন ইসমাইল ও উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা ঐক্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন