হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ

বরিশাল অফিস

ছবি: সংগৃহীত

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। বুধবার ভোর রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে অজ্ঞাতনামা উল্লেখ করে বরিশাল কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকেই আটক করা সম্ভব হয়নি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে একদল দুস্কৃতকারী নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে থাকা গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা পেট্রোল ঢেলে ৩ তলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে ভবন মালিক ও আশপাশের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে প্রায় একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনে রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয়ধারী ৭/৮ জনের একটি দল । সেখানেও আশপাশের লোকেরা টের পেয়ে এগিয়ে এলে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এ বিষয়ে বরিশাল মেট্রপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার আমার দেশকে বলেন, রাতের আঁধারে কতিপয় দুস্কৃতকারী সুযোগ বুঝে এমন ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে। ঘটনাস্থল দুটির আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থায় নেওয়া হবে।

বরিশাল আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের পাঁচ প্রতিষ্ঠান

দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

টুঙ্গিপাড়া-নাজিরপুর সীমান্তে পুলিশি টহল জোরদার হবে: বিভাগীয় কমিশনার

অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন

ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত

বিদ্যালয়ের বিশ্রামকক্ষে নৈশপ্রহরী শ্যামলসহ দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা

ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ