হোম > সারা দেশ > বরিশাল

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল অফিস

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‎বিএনপির যে নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে, তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে তারেক রহমানের জন্য ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ‘চর দখলেরর নির্বাচন করে যারা ক্ষমতায় যাচ্ছেন, তারা ’২৪-এর অভ্যুত্থান ভুলে যাবেন না।’

রোববার সকালে বরিশাল নগরীর প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল-৩ আসনে নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানী বিষয়ে এক  সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

‎ফুয়াদ আরো বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সফল করতে প্রশাসনের ওপর যে দায়িত্ব ছিল, তা পূরণে ব্যর্থ হয়েছেন তারা।  নির্বাচনে প্রশাসন লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি।

‎তিনি বলেন, ৫৫ বছর পরে এসেও রামদা, চাপাতির পছন্দের মানুষের কাছে ভোট চাইতে না পারাটা লজ্জার। জাতীয় চরিত্র সমাধান করার আগ পর্যন্ত এগুলো পরিবর্তন করা যাবে না।

‎সব শেষে তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি যদি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এই নেতাকর্মী দিয়ে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবেন না তিনি। আর বিএনপির ৩১ দফা কাগজ-কলমে নয়, বাস্তবে দেখতে চাই জনগণ বলে জানান ফুয়াদ।

জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

দুমকিতে চেক ডিজঅনার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

হাজারি আমড়ার গাছ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা

পিরোজপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

কাঁঠালিয়ায় এক দশকেও মেরামত হয়নি ভাঙা সেতু

আমতলীতে ১৯০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

লালমোহনে নদীতে ভেসে আসা লাশের সন্ধান মিলেছে