হোম > সারা দেশ > বরিশাল

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর

বরিশাল অফিস

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের বাবুগঞ্জ উপজেলায় ১১ দলীয় জোট মনোনীত ঈগল মার্কার প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার দুপুরে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবি পার্টি বরিশাল জেলা শাখার সদস্য সচিব জিএম রাব্বী জানান, ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীকে বরিশাল-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে দলটির একটি নির্বাচনি কার্যালয় রয়েছে। বুধবার সকালে দলের নেতাকর্মীরা সেখানে নির্বাচনি কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন।

তার দাবি, এ সময় ১০-১২টি মোটরসাইকেলে করে বিএনপি ও ছাত্রদলের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী কার্যালয়ে এসে অতর্কিত হামলা চালায়। তারা এবি পার্টির কর্মীদের মারধর করে এবং পরে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমেদ খান বলেন, বিএনপি বা ছাত্রদলের কেউ এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়। তিনি দাবি করে বলেন, ঈগল প্রতীকের প্রার্থী নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।

এ বিষয়ে বরিশাল বিমানবন্দর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ থানায় অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

অর্ধকোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

কেন্দ্র ত্যাগের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে দিল বিএনপি কর্মীরা, মুচলেকা দিয়ে মুক্তি

বাবুগঞ্জে লক্ষ টাকা ও নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

জামায়াতের নির্বাচনি ইশতেহারে ইসলাম নেই: ফয়জুল করিম

বরিশালের ৬টি আসনের অর্ধেকের বেশি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

চরফ্যাশনে বিএনপির ৩ নেতাকে জরিমানা

হাতপাখা কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

বরিশাল-২ আসনে পৌঁছেছে পেপারসহ নির্বাচনি সরঞ্জাম

নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: ব্রিগেডিয়ার জেনারেল রোমিও নওরীণ খান